বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

মোঃনজরুল ইসলাম,
বাংলা মাত্রা প্রতিনিধি:-
টঙ্গী(গাজীপুর)

গাজীপুরে টঙ্গীর তুরাগ নদে গোসল করতে গিয়ে এক বন্ধু নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল ৫টার দিকে নিখোঁজ দুইজনের লাশ রাত ৮টার দিকে উদ্ধার করে ডুবুরি দল।
নিহতরা হলো- ঢাকা জেলার তুরাগ থানার কামার পাড়া সাহেব আলী মাদ্রাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) ও তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)। ইমরানের মামা হালিম মিয়া জানান, ইমরান তার বন্ধুদের সঙ্গে নৌকা যোগে তুরাগ নদীতে গোসল করতে যায়। নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। নোমানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ইমরান। এ সময় অন্যরা নৌকায় ছিল। এরপর দুই বন্ধু ইমরান ও নোমান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টায় দুইজনের লাশ উদ্ধার করে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থল এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে বিকাল ৫টার দিকে পাঁচবন্ধু মিলে নৌকা যোগে তুরাগ নদে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত নোমান নৌকা থেকে নদে পড়ে যায়। নোমানকে বাঁচাতে ইমরান নদে ঝাঁপ দেয়। একপর্যায়ে উভয়ে নদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর দুইজনের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

##
টঙ্গী,গাজীপুর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -১৪/০৫/২০২৬ খ্রি.

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com