মুন্সীগঞ্জ হাসপাতালে জেলা প্রশাসনের অ্যান্টিজেন কিট প্রদান
বাংলা মাত্রা
২০ আগস্ট, ২০২৬ মুন্সীগঞ্জ
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২৫০০টি এনএস-১অ্যান্টিজেন কিট হস্তান্তর করেন। ছবি: বাংলা মাত্রা
মুন্সীগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ হতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২৫০০টি এনএস-১ অ্যান্টিজেন কিট প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ২৫০০টি এনএস-১অ্যান্টিজেন কিট হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা।
হাসপাতালের আর এস ডা. ইয়াসমিন আক্তার এসব কিট গ্রহণ করেন। ডেঙ্গু ভাইরাস সংক্রমণ দ্রুত শনাক্তকরণে এনএস-১ অ্যান্টিজেন টেষ্ট নির্ভরযোগ্য ও কার্যকর পরীক্ষা পদ্ধতি।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের অর্থায়নে ক্রয়কৃত ২৫০০টি এনএস-১ অ্যান্টিজেন কিট জেনারেল হাসপাতালে প্রদান করা হয়।
এ কিটের মাধ্যমে ডেঙ্গু রোগের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি পাবে। সম্প্রতি মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
উপদেষ্টা : আব্দুর রাজ্জাক তালুকদার, প্রকাশক ও সম্পাদক : মো জাকির হোসেন, মফস্বল সম্পাদক : জজম আহাম্মেদ জাওয়াদ, বাণিজ্যিক সম্পাদক : মরিওম আক্তার (মনি), সহ-সম্পাদক : রিয়াজুল ইসলাম।
ঠিকানা :
বাড়ি ৩৪, রোড ১০, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা ১২৩০।
All rights reserved © 2026