বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাংলা মাত্রা
৩১ আগস্ট ২০২৬,
facebook sharing buttonwhatsapp sharing button
গাজীপুর, ৩১ আগস্ট ২০২৬ (বাসস): জেলা সদরে আজ সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টাঙ্গাইল সড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম বেগম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com