বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান সম্পন্ন

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান সম্পন্ন

বাংলা মাত্রা ডেস্কঃ

সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান। নবগঠিত কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি বরিশালের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধের প্রতীক। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-সংস্কৃতি বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করা হয়।
শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা জনাব মোঃ নাসিম চৌধুরী, ১০ বিশিষ্ট উপদেষ্টা উপস্থিতিতে ৫১ বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়,

শপথ পাঠের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি,জনাব মোঃ শাহিন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুল হাসান রনি, ও সহ-সভাপতি মোঃ জাকির হোসেন সহ অন্যান্য সকল নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যগণ এক বাক্যে শপথ বাক্য পাঠ করেন।

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির সংগঠনের আদর্শ, নীতি ও লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতি ভবিষ্যতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মাইলফলক সংগঠনে পরিণত হবে। বরিশালের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করবে।
শেষে নৈশ ভোজন দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সকলের মাঝে ছিল আনন্দ, উৎসাহ ও আগামী দিনের সুন্দরের প্রতি দৃঢ় প্রত্যয় হওয়া।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান সম্পন্ন

15 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com