শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

এমন অবস্থা জানলে উদ্বোধন করতে আসতাম না: ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

এমন অবস্থা জানলে উদ্বোধন করতে আসতাম না: ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলা মাত্রা

পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতু উদ্বোধন করতে গিয়ে সেতু ও সংযোগ সড়কের বেহাল অবস্থা ও কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন. এমন অবস্থা জানলে সেতু উদ্বোধনে আসতেন না তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করতে যান প্রতিমন্ত্রী।

উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় কাজের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে। ব্রিজের এক পাশ দিয়ে গাড়ি-ঘোড়া নিয়ে মানুষ যে যাতায়াত করবে এরকম কোনো রাস্তা নাই।’

কাজের মান নিয়ে অেসন্কোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সাড়ে পাঁচ কোটি টাকায় ব্রিজ নির্মাণ হয়েছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে যে এর আগে এমন আর দেখিনি। আগে এ অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না।’

ব্রিজে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করে ফরহাদ হোসেন আজাদ এমপি এই কাজের তদন্ত হওয়া উচিত বলে দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেখলাম ব্রিজ হলো ১৮ ফুট, রাস্তা ১২ ফুট। হওয়ার কথা ছিল ব্রিজ ১২ ফুট আর রাস্তা ১৮ ফুট। আমি মনে করি এই কাজের তদন্ত হওয়া উচিত। তদন্ত করে ঠিকাদার কিংবা কোনো ইঞ্জিনিয়ার যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

এমন অবস্থা জানলে উদ্বোধন করতে আসতাম না: ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com