শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

স্মৃতির পটভূমিতে সাংবাদিক নেতা আব্দুল হামিদ কভু ফিরবেন না জগতের এই নশ্বর ভুবনে

স্মৃতির পটভূমিতে সাংবাদিক নেতা আব্দুল হামিদ
কভু ফিরবেন না জগতের এই নশ্বর ভুবনে

বাংলা মাত্রা ডেস্ক :

সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ,গাজীপুর তথা দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান সাংবাদিক গাছা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্ষনির্বাহী সদস্য মোঃ আব্দুল হামিদ খানের মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর প্রয়াণে শুধু একটি পরিবার নয়, শোকাহত হয়েছে দেশের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহী মানুষ।
দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। সত্য প্রকাশে ছিলেন আপসহীন। সমাজের অসঙ্গতি, মানুষের দুঃখ-কষ্ট এবং অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। গাজীপুর অঞ্চলের সাংবাদিক অঙ্গনে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে।
আব্দুল হামিদ ছিলেন একজন মানবিক মানুষ। সহকর্মীদের পাশে দাঁড়ানো, তরুণ সাংবাদিকদের উৎসাহ দেওয়া এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর ব্যবহারে ছিল আন্তরিকতা, কথায় ছিল প্রজ্ঞা এবং নেতৃত্বে ছিল দৃঢ়তা।
আজ তিনি নেই। কিন্তু তাঁর স্মৃতি, কর্ম এবং আদর্শ রয়ে যাবে সহকর্মীদের হৃদয়ে। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ তাদের কর্মগুণে অমর হয়ে থাকেন। সাংবাদিক নেতা আব্দুল হামিদ তেমনই একজন মানুষ, যিনি স্মৃতির পাতায় বেঁচে থাকবেন দীর্ঘদিন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকে।
পরম করুণাময় আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন—আমিন।

✍️ সাংবাদিক মো জাকির হোসেন
প্রকাশক ও সম্পাদক
দৈনিক বাংলা মাত্রা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

স্মৃতির পটভূমিতে সাংবাদিক নেতা আব্দুল হামিদ কভু ফিরবেন না জগতের এই নশ্বর ভুবনে

১৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com