শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া এলাকায় দেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ৫৩.৬১৮
কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একই সঙ্গে তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড টঙ্গী সাতাইশ চৌরাস্তা সংলগ্ন ধরপাড়া মৌজায় প্রায় ৮ দশমিক ২০ একর জমির ওপর ইনস্টিটিউটটি নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে একটি আধুনিক একাডেমিক ভবন ১০ তলা
তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ
এবং ৬ তলা বিশিষ্ট আবাসিক হোস্টেলের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ুর প্রভাব মূল্যায়ন, জরুরি সাড়া প্রদান ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবকদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের একটি বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠলে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় ও বন্যাপ্রবণ অঞ্চলসহ সারা দেশে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর অবদান রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী
এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রকল্প সংশ্লিষ্টদের আশা, ইনস্টিটিউটটি চালু হলে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
##
গাজীপুর মহানগর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -২০/০৫/২০২৬ খ্রি:

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com