শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

পবিত্র জুমা মোবারক

পবিত্র জুমা মোবারক

বাংলা মাত্রা
আলোচক: মাওলানা কবির হুসাইন নূরানী

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআলার অসীম রহমতে আমরা আবারও পবিত্র জুমার দিনে উপনীত হয়েছি। জুমা মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় দিন। এই দিনটি ইবাদত, দোয়া, ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ এনে দেয়।
মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেনঃ
“হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝ।”
— আল-কুরআন ৬২:৯
পবিত্র জুমার দিনের ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেনঃ
“সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম।”
— সহিহ মুসলিম
আরেক হাদিসে এসেছে—
“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর পোশাক পরিধান করে, মনোযোগ সহকারে খুতবা শোনে এবং নামাজ আদায় করে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়।”
— সহিহ বুখারী ও মুসলিম
পবিত্র জুমা আমাদের শিক্ষা দেয় ভ্রাতৃত্ব, মানবতা, তাকওয়া ও ন্যায়পরায়ণতার। এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, কোরআন তিলাওয়াত করা, দোয়া করা এবং গরিব-দুঃখীদের সাহায্য করা অত্যন্ত ফজিলতের কাজ।
আসুন, আমরা সবাই পবিত্র জুমার তাৎপর্য উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিজেদের পরিচালিত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, নেক আমল করার তাওফিক দান করুন এবং মুসলিম উম্মাহকে শান্তি ও কল্যাণ দান করুন,তাই আসুম সবাই একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিন।

গাজীপুর গাছা মসজিদ নূর জামে মসজিদ খতিব ও পেস ইমাম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

পবিত্র জুমা মোবারক

২১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com