শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পরিশ্রমের গল্প থেকে জাতীয় মঞ্চে: কোচ সাইফুল ইসলাম খোকন ও তার ছাত্র তানভীর ইসলামের অনুপ্রেরণামূলক যাত্রা ⚽ স্বপ্নের সূচনা! উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো ইতিহাস গড়ল বাংলাদেশ! অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় টাইগারদের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে ২০২৬: ২১ বছর পর ঐতিহাসিক জয় টাইগারদের সমাজের সঙ্গে মিশে থাকাই আমার দৃঢ় প্রত্যয় প্রসূতি মা ও অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুর বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

গাজীপুর বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

মোঃনজরুল ইসলাম (গাজীপুর মহানগর ) প্রতিনিধি:-

গাজীপুর জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬টি পদের ১৪টিতেই জয় পেয়েছে প্যানেলটি। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। ওইদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ফল অনুযায়ী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল হাসান শাকিল বিজয়ী হয়েছেন। সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন।
নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সহসাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লাহ, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আশফাক হোসেন গাজী, অডিটর মাহবুব আলম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্য পদে বিজয়ী হয়েছেন,অলিউল ইসলাম টুটুল,মো.আব্দুল্লাহ,আবু বক্কর সিদ্দিকী,আলমগীর হোসেন,আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।
এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ বিজয়ী হয়েছেন। অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত) সমর্থিত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো.শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন। বাকি সব পদে জয় পেয়েছেন নীল প্যানেল।

##
গাজীপুর মহানগর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -২৩/০৫/২০২৬ খ্রি.

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

গাজীপুর বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com