শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পরিশ্রমের গল্প থেকে জাতীয় মঞ্চে: কোচ সাইফুল ইসলাম খোকন ও তার ছাত্র তানভীর ইসলামের অনুপ্রেরণামূলক যাত্রা ⚽ স্বপ্নের সূচনা! উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো ইতিহাস গড়ল বাংলাদেশ! অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় টাইগারদের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে ২০২৬: ২১ বছর পর ঐতিহাসিক জয় টাইগারদের সমাজের সঙ্গে মিশে থাকাই আমার দৃঢ় প্রত্যয় প্রসূতি মা ও অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

প্রসূতি মা ও অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান

প্রসূতি মা ও অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান করল নবজাগরণ সমাজকল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলা মাত্রা

মানবতার সেবায় এগিয়ে এসে অসহায় প্রসূতি মা ও অসুস্থ শিশুর পাশে দাঁড়িয়েছে নবজাগরণ সমাজকল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি এক মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে আর্থিক অনুদানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জসিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সিকদার, সহ-সভাপতি বিশ্বনাথ দত্ত এবং সাংগঠনিক সম্পাদক শাহিন শিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নবজাগরণ সমাজকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায় প্রসূতি মা, অসুস্থ শিশু এবং সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি সমাজসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের নেতারা বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”
স্থানীয় সচেতন মহল নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিবেদন, দৈনিক বাংলা মাত্রা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

প্রসূতি মা ও অসহায় অসুস্থ শিশুকে আর্থিক সহায়তা প্রদান

১১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com