আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা
বাংলা মাত্রা
১৭ জুন ২০২৬,
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এসময় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।