প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন
বাংলা মাত্রা অনলাইন পোর্টাল
১৩ মে ২০২৬, ০৪:১২
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ হেলাল উদ্দিন আগামী ১৮ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৮ মে বিকেল থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।