• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে টঙ্গীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের বেইজিংয়ে ট্রাম্প-সি বৈঠক, ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে? উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন ঢাবি ক্যাম্পাসে অভূতপূর্ব নজির রচনা করলেন তারেক রহমান সড়কে নামাজে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, বরখাস্ত করলেন অনুপস্থিত কর্মীকে
Headline
Wellcome to our website...

উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত: ভালো জাতে ভবিষ্যৎ গড়ার প্রত্যয়

গাজী মামুন:

গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশুর গুরুত্ব এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের উৎসাহিত করতে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত হলো দিনব্যাপী ‘উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান।
গাজীপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডে দুপুর দুইটা থেকে মতি মার্কেট সংলগ্ন একটি মাঠে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল উন্নত জাতের বাছুরের প্রদর্শনী, যেখানে এলাকার কয়েকশ খামারি তাদের সেরা বাছুরগুলো নিয়ে অংশগ্রহণ করেন। ‘ভালো জাতেই ভবিষ্যৎ গড়ে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ খামারিদের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রজনন পদ্ধতির সুফল তুলে ধরে।
প্রদর্শনীতে হলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের বাছুর স্থান পায়। বাছুরের স্বাস্থ্য, গঠন এবং বংশগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিচারকমণ্ডলী সেরা বাছুরগুলো নির্বাচন করেন। পুরস্কার বিতরণ: প্রতিযোগিতা শেষে বিজয়ী ২০ জন খামারিদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের পশু বিশেষজ্ঞ ডাক্তার ফৌজিয়ায় বক্তব্য বলেন গতানুগতিক পশুপালনের চেয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু পালন অধিক লাভজনক। এতে করে যেমন দুধের উৎপাদন বৃদ্ধি পায়, তেমনি মাংসের চাহিদাও পূরণ করা সম্ভব হয়। ব্র্যাকের এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের আধুনিক খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। পুরস্কারপ্রাপ্ত একজন খামারি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আগে জানতাম না সঠিক জাতে বাছুর লালন-পালন করলে এতো দ্রুত লাভবান হওয়া যায়। ব্র্যাকের সহায়তায় এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালন শিখছি, যা আমাদের জীবনমান বদলে দিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং কয়েকশ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রদর্শনী খামারিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, বরখাস্ত করলেন অনুপস্থিত কর্মীকে

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglamatra.com