শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা মাত্রা অনলাইন নিউজ পোর্টাল

আপন মনে মিলিত হই শিকড়ের টানে
ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “আপন মনে মিলিত হই শিকড়ের টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর পল্টন ৪৮/১এ, পুরানা পল্টনের ৩য় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুর নবী। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ উন্নয়ন, ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করা একটি মহৎ উদ্যোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের সভাপতি জনাব মাওলানা ফিরোজ আলম এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবামূলক কার্যক্রম এবং নতুন প্রজন্মকে ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। সংগঠনটিকে আরও প্রসারিত, প্রচারিত ও শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে মধ্যভোজন ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক ভাবে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব এবং গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রতিবেদন:
সাংবাদিক মো জাকির হোসেন
বাংলা মাত্রা নিউজ পোর্টাল

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com