শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার

গাজীপুর প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ও নামসর্বস্ব অনলাইন পোর্টালে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা যুবদলের নেতা রুবেল সরকার। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান এবং গভীর ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেন।
সংবাদ সম্মেলনে রুবেল সরকার বলেন, “একটি চিহ্নিত কুচক্রী ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার এক নোংরা খেলায় মেতে উঠেছে।” তিনি স্পষ্ট ভাষায় জানান, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জঘন্য অপপ্রচার চালাচ্ছে, তারা রাজনীতির মাঠের কেউ নয়; বরং তারা সস্তা গুজবের কারিগর।
তিনি আরও যোগ করেন, “দলের দুঃসময়ে যখন আমরা রাজপথে রক্ত দিয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি, দিনের পর দিন জেল খেটেছি—তখন এই তথাকথিত ‘ভূঁইয়া সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের’ কোথাও খুঁজে পাওয়া যায়নি।”
নিজের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে এই যুবদল নেতা বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন মাঠপর্যায়ের ত্যাগী কর্মী। গত ৫ই আগস্ট ২০২৪-এ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে শহীদ জিয়ার আদর্শে এবং তারেক জিয়ার নির্দেশে রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি বিগত সরকারের রোষানলে পড়েন। তাকে ক্রসফায়ারের আসামি করা হয়েছিল, এমনকি বড়বাড়ীতে রেডজোন অ্যালার্ট জারি করে আওয়ামী সরকারের পুলিশ বাহিনী তাকে প্রতিনিয়ত বাসায় ও বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াত। ফেসবুকের কিছু সুযোগসন্ধানী ও কুচক্রী মহল তার এই রাজনৈতিক সততার পরিমাপ করতে পারবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান।
বক্তব্যের শেষাংশে রুবেল সরকার স্পষ্ট করে বলেন, তার এই লড়াই কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়। এলাকার কিশোর গ্যাংয়ের আধিপত্য, চাঁদাবাজি, নির্যাতন, মাদক এবং অবৈধ দখলদার বাহিনীর বিরুদ্ধে তার এই অবস্থান ও লড়াই সর্বদা চলমান থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল': সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com