শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

অসহায় নারীকে টেইলারিং শপ করে দিল রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

অসহায় নারীকে টেইলারিং শপ করে দিল রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

বাংলা মাত্রা স্টাফ রিপোর্টার

স্বপ্ন থেমে গেলে পাশে দাঁড়ায় যে হাত -রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল।
জীবনের কঠিন সময়ে একটি পরিবার যখন হারিয়ে ফেলে তার প্রধান অবলম্বন, তখন অনেক স্বপ্নই থমকে যায়। সেই থেমে যাওয়া স্বপ্নকে নতুন করে পথ দেখাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। স্বাবলম্বী জীবনের প্রত্যয়ে এক অসহায় নারীকে একটি টেইলারিং শপ স্থাপন করে দেওয়া হয়েছে, যেন তিনি নিজের শক্তিতেই গড়ে তুলতে পারেন নতুন আগামী। এটি শুধু একটি দোকানের উদ্বোধন নয়, বরং একটি পরিবারের আশা ফিরে পাওয়ার গল্প। মানবসেবা ও আত্মমর্যাদার এই প্রয়াসে পাশে আছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল।
রোববার গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণীতে এ টেইলারিং শপের উদ্বোধন করা হয় এবং উদ্যোক্তা নারীর হাতে তুলে দেয়া হয় দোকানের চাবি ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর কবির, প্রেসিডেন্ট ইলেকট মোঃ আমিনুল ইসলাম, ভাষা শহীদ বরকত পরিবারের সদস্য আইনুদ্দিন বরকত টুটুল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান রুহুল কুদ্দুস মিলু, রোটারিয়ান এটিএম মহিবুল ইসলাম, রোটারিয়ান মোঃ মাহতাব আলম, রোটারিয়ান মাজহারুল কবির, রোটারিয়ান আলমগীর হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

অসহায় নারীকে টেইলারিং শপ করে দিল রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল

২৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com