শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’

দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’
বাংলা মাত্রা
ঢাকা, ৩১ মে, ২০২৬ 

দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন করে বিমান হামলা চালানো ও বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করায় দেশটির বিরুদ্ধে শনিবার ‘পোড়ামাটি নীতি’ অনুসরণের অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

তিনি এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একদিন আগে বলেন, তার বাহিনী লেবাননের আরও গভীরে অগ্রসর হয়েছে।

এর পরদিন নাওয়াফ সালাম সতর্ক করে বলেন, দেশটি একটি ‘বিপজ্জনক’ উত্তেজনার মুখোমুখি।

তিনি ‘দ্রুত ও বাস্তব যুদ্ধবিরতির’ আহ্বান জানান।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে সালাম অভিযোগ করেন, ইসরাইল শহর ও গ্রাম ধ্বংস করছে এবং বাসিন্দাদের বাস্তুচ্যুত করে ‘পোড়ামাটি নীতি’ ও ‘সম্মিলিত সাজা ’ প্রয়োগ করছে।

তিনি বলেন, এতে করে ইসরাইলের জন্য ‘নিরাপত্তা বা স্থিতিশীলতাÑ কোনোটিই আসবে না।’

তবে তিনি দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশটির সঙ্গে তার সরকারের যোগাযোগের বিষয়টি সমর্থন করেন।

শুক্রবার ওয়াশিংটনে দুই দেশের সামরিক প্রতিনিধি দল নিরাপত্তা বিষয়ক আলোচনা করেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সালাম বলেন, আলোচনার ফলাফল ‘নিশ্চিত নয়।’

তবে এটিকে তিনি ‘আমাদের দেশ ও জনগণের জন্য সবচেয়ে কম খরচের পথ’ বলে উল্লেখ করেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, শনিবার দক্ষিণাঞ্চলে একাধিক ইসরাইলি হামলা হয়েছে।

লেবাননের সেনাবাহিনী বলেছে, দক্ষিণের শহর নাবাতিয়েহর কাছে একটি ‘শত্রু ইসরাইলি ড্রোনের’ হামলায় তাদের দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি বাহিনী নাবাতিয়েহর আশপাশের গ্রামসহ দেশের পূর্বাঞ্চলের কয়েকটি এলাকার বাসিন্দাদের নতুন করে অন্যত্র চলে যাওয়ার সতর্কতা জারি করেছে।

হিজবুল্লাহ জানায়, তারা শনিবার উত্তর ইসরাইল লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। পাশাপাশি তারা দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা জাওতার আল-শারকিয়াহ, ইয়োহমোর আল-শাকিফ ও দিব্বিনে শহরের উপকণ্ঠে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

তাদের দাবি, সেনারা এখনো শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি।

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, শনিবার লেবানন থেকে ইসরাইলের দিকে ২৫টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

নেতানিয়াহু শুক্রবার ঘোষণা দেন, ইসরাইলি বাহিনী লিতানি নদীর উত্তরেও অগ্রসর হয়েছে। নদীটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তিনি বলেন, তার বাহিনী ‘হিজবুল্লাহকে সরাসরি আঘাত করছে।’

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’

০১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com