বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

বাংলা মাত্রা
২২ আগস্ট ২০২৬

কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট যাত্রীবাহী বিমান একটি গাড়িতে ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে আছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহী ছিলেন।’

বিমানটিতে থাকা কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com