শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা

ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা


বাংলা মাত্রা ডেস্ক :

ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা
যাত্রাবাড়ীতে ঢাকাস্থ বাকেরগঞ্জবাসীর মিলনমেলা

বাংলা মাত্রা ডেস্ক :

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকাস্থ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন রেমিট্যান্স যোদ্ধা, প্রবাসী সমাজসেবক ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিত্ব আনোয়ার হোসেন সিকদার।
অনুষ্ঠানটি পরিণত হয় বাকেরগঞ্জের মানুষের এক মিলনমেলায়। প্রবাসে ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত বাকেরগঞ্জের সন্তানরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজনে অংশ নেন। উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উদ্যোক্তা আনোয়ার হোসেন সিকদার তাঁর বক্তব্যে বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। আমরা যেখানে থাকি না কেন, আমাদের শিকড় বাকেরগঞ্জের মাটির সঙ্গে জড়িত। সেই বন্ধনকে আরও দৃঢ় করতেই এই পুনর্মিলনী আয়োজন।”
তিনি আরও বলেন, প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা ও সামর্থ্য দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই হবে আগামী দিনের লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা মনে করেন, ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ঐক্য সুদৃঢ়করণ এবং নিজ এলাকার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণে এ ধরনের পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে ঈদের আনন্দ আরও বর্ণিল হয়ে ওঠে। শেষে দেশ, জাতি এবং বাকেরগঞ্জবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং নৈশভোজন দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।

বাংলা মাত্রা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

ঈদ পুনর্মিলনীতে সম্প্রীতি ও ঐক্যের বার্তা

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com