শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে একটি কুচক্রী মহল’: সংবাদ সম্মেলনে যুবদল নেতা রুবেল সরকার আইসিটি বিভাগের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজমেরী গ্লোরি বাসে শিক্ষার্থীকে না নেওয়ার অভিযোগ, পরীক্ষা মিসের ঘটনায় উত্তাল ঢাকা পলিটেকনিক বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী হারানো বিজ্ঞপ্তি গোপালগঞ্জে বেইলি ব্রিজ ধসে খালে বালুর ট্রাক ও ইজিবাইক, আহত ৩: যোগাযোগ বিচ্ছিন্ন গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী’ অনুষ্ঠিত
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান

বাংলা মাত্রা
১৭ জুন ২০২৬,

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ইংল্যান্ডের লিডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। অষ্টম ওভারে ২৭ রানে পঞ্চম উইকেট হারায় তারা। দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ ও দিলারা আক্তার শূন্য হাতে ফিরেন।

তিন নম্বরে নামা শারমিন আক্তার ৫, দুই মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি ৪ ও স্বর্ণা আক্তার খালি হাতে ফিরেন।

ষষ্ঠ উইকেটে উইকেট পতন ঠেকিয়ে বাংলাদেশের রান ৫০ পার করেন অধিনায়ক নিগার ও রিতু মনি। সাবধানে খেলে ৫২ বলে ৩২ রান যোগ করেন তারা।

দলীয় ৫৯ রানে রিতুর বিদায়ে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ২৬ বল খেলে ১টি চারে ১৬ রান করেন রিতু।

১৯তম ওভারে থামেন নিগারও। ফলে বাংলাদেশের ১শ রান স্পর্শ করার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৭৭ রান করে টাইগ্রেসরা। ২টি চারে ৪৭ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার।

অস্ট্রেলিয়ার তিন বোলার ২টি করে উইকেট নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Archives

Developed By Developed by Maznun masud

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৭৭ রান

১৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com