বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

আওয়ামী দোসর শহীদ হাজী ও ফজলুল হক এখন বিএনপির ছত্রছায়ায়

বাসন প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সক্রিয় কর্মী,১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হাজী আব্দুস সোবাহান সরকারের ছেলে হাজী শহিদুল ইসলাম এখন বিএনপির ছত্র ছায়ায়। গত ১৭ বছর আওয়ামী লীগের মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে মিছিল মিটিং করে প্রভাব খাটিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির নাম বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। ততকালীন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মল হক ,আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান,সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে ছিল অনেক সখ্যতা। খোজ নিয়ে জানা যায় আওয়ামী দোসর এই শহিদুল ইসলাম হাজী এখন বিএনপির নেতাদের সাথে সখ্যতা করে আবার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির দায়িত্ব থেকে কোটি টাকা কামানোর পায়তারা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সদস্য বলেন,এই হাজী শহিদুল ইসলাম সরকার ও ফজলুল হক সরকার দু’জন আওয়ামী লীগের দোসর নামে পরিচিত। তারা উভয়ই আকম মোজাম্মেল হক এর সাথে মিলে মিশে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটি ও কেন্দ্রীয় মসজিদ কমিটির উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তিনি আরও বলেন, বর্তমান কমিটির সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার সহ যারা এই ঈদগাহ কমিটিতে স্থান পেয়েছেন, তাদের সকলেরই উচিত হাজী শহিদুল ইসলাম সরকার ও ফজলুল হক সরকার কে সকল দায়িত্ব থেকে সড়িয়ে দেওয়া।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

আওয়ামী দোসর শহীদ হাজী ও ফজলুল হক এখন বিএনপির ছত্রছায়ায়

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com