বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলা মাত্রা
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের মহানগর প্রতিনিধি সাংবাদিক টুটুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গাজীপুরের সকল সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) হেডকোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাজীপুর মহানগর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মো. হাসান আলী বলেন, সাংবাদিক টুটুলের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নীতিনির্ধারকদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় আইন হাতে তুলে নেওয়ার প্রবনতা বেড়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাংবাদিকদের জাতীয় পর্যায়ে নিবন্ধন, সাংবাদিক কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন হয়নি। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি অব্যাহত থাকলে এ পেশা থেকে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষায় দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৩ আগষ্ট গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সভাপতি হামিদ মন্ডল ও কালাম সমর্থিত দুই পক্ষের মধ্যে ইনডোসোর গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, রামদা ও ছুরি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনার সময় সাংবাদিক টুটুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে আহত করে। বক্তারা সাংবাদিক টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারী, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ ভূঁইয়া, বাসন থানা মেট্রো প্রেসক্লাবের সভাপতি মো. সাজ্জাকুল ইসলাম, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনজুর সরকার, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আক্তারুজ্জামান, গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন, গাছা থানা প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. পারভেজ মিয়া।
মানববন্ধন সঞ্চালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইব্রাহীম খলিল। এছাড়া বক্তব্য দেন গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সভাপতি শামসুদ্দিন জুয়েল এবং গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আরিফ মৃধা,
পদক মোহাম্মদ জাকির হোসেন,সাধারণ সদস্য নজরুল ইসলাম সহ আরো অসংখ্যক সাংবাদিক বৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com