জনপ্রিয় ব্যক্তি সুমন হাওলাদার।
৫ নম্বর বড়ইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জনপ্রত্যাশার নাম সুমন হাওলাদার ,
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন ৫ নম্বর বড়ইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আগামী দিনের নেতৃত্ব নিয়ে এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
আর সেই প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছে স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি সুমন হাওলাদার ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই অনেকেই সুমন হাওলাদার কে আগামী ইউপি সদস্য হিসেবে দেখতে চান।
স্থানীয়দের ভাষ্য, “সুমন ভাইয়ের বিকল্প নেই। আগামী দিনে আমরা তাঁকেই ইউপি সদস্য হিসেবে দেখতে চাই।” তাদের প্রত্যাশা, সুমন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে আরও কার্যকরভাবে কাজ করবেন।
বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আস্থা। সেই জায়গায় জনসম্পৃক্ততা ধরে রাখতে পারলে সুমন হাওলাদারের সামনে ভবিষ্যতে একটি শক্তিশালী জনসমর্থনের ভিত্তি তৈরি হতে পারে।
তবে আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি, প্রার্থীতা এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে ৯ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব কার হাতে যাচ্ছে। আপাতত এলাকাবাসীর প্রত্যাশায় আলোচনায় থাকা নামগুলোর মধ্যে সুমনের নামটি বেশ জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে।
জনগণের প্রত্যাশা—যে-ই জনপ্রতিনিধি নির্বাচিত হোন, তিনি যেন দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়ন করেন।
একপর্যায়ে প্রশ্নের জবাবে সুমন বলেন আমি বেঁচে থাকব মা ও মাটির সাথে মিশে, মা ও মাটির সাথে মিশে থাকাই আমার একমাত্র প্রত্যায়ে,
আমার সাধ্যে যতটুকু কুলায় আমি ততটুকু জনগনের সেবায় কাজ করে আসছি ৫ই অগাস্ট ২০২৪ পরে এলাকার আম জনগণ আমাকে ভারপ্রাপ্ত মেম্বার হিসাবে বহাল রেখেছেন আমি তাই ৯ নাম্বার ওয়ার্ডের হাল ধরে আমার এলার জনগণের হৃদয়ের অন্তরকুল জয় করেছি এইটাই আমার প্রত্যাশাময় ভালোবাসা। আমি আমার মা ও মাটির অনুকূলে সাধারন জনগণের সুখ-দুখ নিয়ে বেঁচে থাকতে চাই।।