শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, বরখাস্ত করলেন অনুপস্থিত কর্মীকে

হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, বরখাস্ত করলেন অনুপস্থিত কর্মীকে

বরিশাল প্রতিনিধি
১১ মে ২০২৬, ১৭:৩৩

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

আকস্মিক বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি সোমবার সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতালে গিয়ে প্রথমেই তিনি টিকিট কাউন্টারের যান। সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে মন্ত্রী চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়। তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখার। রোগীদের অভিযোগ, এ হাসপাতালটিতে দালালরা অহরহ প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।’ একই সঙ্গে হাসপাতালের ভেতর-বাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন।

এরপর নগরীর আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি সবাইকে আশ্বস্ত করেন আগামী আগস্ট মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিশু হাসপাতাল উদ্বোধন করবেন।

সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তারা হাসপাতাল থেকে কী ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন তাও জানতে চান।

শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সামনে নবনির্মিতব্য আড়াইশো বেডের ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন। গণপূর্ত বিভাগকে আগামী ছয় মাসের মধ্যে ক্যানসার হাসপাতালের কাজ সম্পন্ন করা নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক, বিভাগীয় কমিশনার, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর, বরখাস্ত করলেন অনুপস্থিত কর্মীকে

12 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com