বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

 বাংলা মাত্রা 

  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯
facebook sharing button
whatsapp sharing button

সাতক্ষীরা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি, নেশাজাতীয় সিরাপ ও মাদক সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৯১ হাজার ১৩৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কেওড়াবাগান নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স কফ সিরাপ,  ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তফান লোশন ও মোবাইল ফোন, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ঘেরের পাড় নামক স্থান হতে এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এদিকে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিকদল বড়ালি নামক স্থান হতে ভারতীয় মদ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

এছাড়া, বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৯১ হাজার ১৩৫ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com