কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান
ঝালকাঠি প্রতিনিধি:
বেলাল হোসেন।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং রামপুর ইউনিয়নের কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনের তীব্রতায় দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলা মাত্রা ডেস্ক
বাংলা মাত্রা — আমজনতার পক্ষে কথা বলে আরো কিছু তথ্য সংগ্রহের তৎপরতা চলছে।