শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি: শেখ মোঃ আরমান
তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম ওই গ্রামের রুবেল শেখের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোমেনা বেগম নিজ ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে সিলিংয়ের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামান। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com