শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

শোক সংবাদ গাজীপুর গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া

  • শোক সংবাদ
    গাজীপুর গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া

বাংলা মাত্রা ডেস্ক:

গাজীপুর গাছা প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষ। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোটা দেশের সাংবাদিক সমাজে নেমে আসে শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আব্দুল হামিদ খান ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে একজন সাহসী কণ্ঠস্বর।
আব্দুল হামিদ খান বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে সেবামূলক কাজে জড়িত ছিলেন, আব্দুল হামিদ খানের স্ত্রী এক পুত্র এক কন্যা সন্তান রেখে গিয়েছেন, আব্দুল হামিদ খান গাজীপুরে বোর্ডবাজার সেটেল- বৃহত্তর বরিশালের কৃত সন্তান,
গাজীপুর অঞ্চলে সংবাদপত্র জগতের উন্নয়ন, তরুণ সাংবাদিকদের দিকনির্দেশনা এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আবু জাফর গভীর শোক প্রকাশ করে বলেন, “আব্দুল হামিদ খানের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক।”
এছাড়াও দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক আব্দুল হামিদ খানের গাজীপুর বোড বাজার জানাজা শেষে
স্থানীয় গোরস্থানে বিদায় সমাধি করা হয়।
বাংলা মাত্রা পরিবারের পক্ষ থেকেও মরহুম আব্দুল হামিদ খানের আত্মার শান্তি কামনা করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

শোক সংবাদ গাজীপুর গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খানের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া

15 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com