শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে সরকারি খরচায় আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ১০ হাজার উপকারভোগী
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলা মাত্রা
১৭ মে ২০২৬, ০০:০৬

শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনের আগে সারা দেশে আমি গিয়েছি। তখন মা-বোনদের বলেছি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। ধীরে ধীরে চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের পরপরই আমরা এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে চাঁদপুরে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে আপনারা সবাই এই কার্ড পাবেন। আমরা শুধু ফ্যামিলি কার্ডই দেবো না। কারণ এই দেশে সবচেয়ে বেশি হচ্ছে কৃষক। আমরা কৃষকদের কৃষিকার্ড দেবো। এটি পেলে কৃষকরা উপকৃত হবেন।’

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য ক্লাস ওয়ান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়েছিলেন। আমরা নারী শিক্ষার অগ্রগতির জন্য ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেয়েদের মধ্যে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। আগামী বাজেটে আমরা শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি। যাতে করে আমরা নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি। একইসঙ্গে শিক্ষকদেরও ট্রেনিং দেওয়ার জন্য বরাদ্দ রাখা হচ্ছে।’

প্রধানমন্ত্রী এ সময় চাঁদপুর জেলায় একটি ইপিজেড করার ব্যবস্থা করতে বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘সম্ভাব্যতা যাচাই করে এটি বাস্তবায়ন হলে যেমন চাঁদপুর জেলার লোকজনের কর্মসংস্থান হবে। পাশাপাশি অন্য জেলার লোকজনও কাজ পাবে।’

অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এতে আরও বক্তব্য দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

16 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com