বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

পর্যটন খাত হবে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত

পর্যটন খাত হবে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত

বাংলা মাত্রা
১৮ মে ২০২৬, ০০:৩৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যটন খাত ভবিষ্যতে দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তিতে পরিণত হবে।

আজ সন্ধ্যা রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ‘টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা)-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার পর্যটনকে শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ের শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে উন্নয়ন ও বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন খাতের উন্নয়নে নীতিগত সংশোধনী আনয়নের লক্ষ্যে টোয়াবের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করা হয়েছে। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ হলেও, অদূর ভবিষ্যতে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার বিষয়ে সরকার আশাবাদী।

অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টিটা-২০২৬’-এ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

পর্যটন খাত হবে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত

17 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com