শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর

বাংলা মাত্রা
০১ জুন ২০২৬, ২২:২৩

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘব এবং এর দ্রুত ইতিবাচক সমাধানের দিকে এগোচ্ছে সরকার।

প্রকল্পটির জটিলতা ও গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দীর্ঘ আলোচনা হয়েছে।

সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজীপুর পরিদর্শন করেছেন।

বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জেলা পরিষদ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ সোমবার বিকেলে গাজীপুর জেলা পরিষদের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসি সাংবাদিকদের অবহিত করেন যে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে তিনি ইতোমধ্যেই গাজীপুরের কিছু সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। তবে পুরো জেলার সব সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। এসময় তিনি যেখানে সমস্যা রয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি সম্ভাবনার ক্ষেত্রগুলোকে বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

বিআরটি প্রকল্পের দুর্ভোগ কমাতে সরকার সমাধানের দিকে এগোচ্ছে : ডিসি গাজীপুর

02 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com