আনোয়ার হোসেন সিকদারের সমাজের উন্নয়ন,
প্রবাসী আনোয়ার হোসেন সিকদার: সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত এক আলোকিত ব্যক্তিত্ব
বাংলা মাত্রা প্রতিবেদন
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুলিয়া ইউনিয়নের দেউলী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট প্রবাসী সমাজসেবক আনোয়ার হোসেন সিকদার সমাজের উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি বাকেরগঞ্জের কৃতি সন্তানদের নিয়ে আয়োজিত এক পরিচয় পর্ব অনুষ্ঠানে তিনি বলেন, “মা ও মাটির সঙ্গে মিশে থাকতে চাই। যতদিন বেঁচে থাকব, সমাজকে সচেতন ও বেগবান করার লক্ষ্যেই কাজ করে যাব। আমরা কিছু করছি, আমরা আরও কিছু করব—এই প্রত্যাশা নিয়েই এগিয়ে যেতে চাই।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাকেরগঞ্জের সন্তানরা নিজেদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর বরিশাল কল্যাণ সমিতির সভাপতি শাহীন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুল ইসলাম রনি, সহ-সভাপতি সাংবাদিক মো জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মো. শহিদুল্লাহ, নুর আলম, মোস্তাকুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন সিকদার। পরিচয় পর্বে অংশগ্রহণকারীরা বাকেরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা এবং প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা করেন। বক্তারা এলাকার শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে এক আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে অবস্থান করেও আনোয়ার হোসেন সিকদারের মতো দেশপ্রেমিক ও সমাজসচেতন ব্যক্তিরা নিজ নিজ এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবেন।
প্রতিবেদন: বাংলা মাত্রা ডেস্ক
সম্পাদনা: সাংবাদিক মো জাকির হোসেন