শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

মোঃনজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়।বুধবার (৬ মে) সন্ধার পর টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ড. মুহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান প্রার্থী ঘোষণার তিনি বলেন, আমরা গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। জামায়াতের দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গঠনমূলক আলোচনা করেন। পরবর্তীতে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন। গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। এছাড়াও গাজীপুর জামায়াত ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

##
টঙ্গী,গাজীপুর থেকে,
মোঃনজরুল ইসলাম
তারিখ -০৭/০৫/২০২৬ খ্রি.

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com