শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে সরকারি খরচায় আইনগত সহায়তা পেয়েছেন ১৬ লাখ ১০ হাজার উপকারভোগী আসুন আবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সুখবিলাসী নারী বটে, তবে সংসার রমণী
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

বিবিচিনি শাহী মসজিদ

বিবিচিনি শাহী মসজিদ

বাংলা মাত্রা নিজস্ব ডেস্কঃ

১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমণ করেন। আর তাঁর মাধ্যমেই এই শাহী মসজিদটি নির্মিত হয়,
বেতাগী থানাধীন বরগুনা জেলা বরিশাল বিভাগ ।

বিবিচিনি শাহী মসজিদ,
বাংলাদেশে মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন বিবি চিনি শাহী মসজিদ , বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে ছোট্ট টিলার উপর নির্মাণ করা হয়েছে। নানা ধরনের বৃক্ষ ঘেরা এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি বেতাগী উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা যায়, ১৬৫৯ খ্রিস্টাব্দে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমণ করেন। আর তাঁর মাধ্যমেই এই শাহী মসজিদটি নির্মিত হয়। হযরত শাহ্ নেয়ামত উল্লাহর কন্যা চিনিবিবি এবং ইসাবিবির নামানুসারে বিবিচিনি গ্রাম এবং মসজিদটির নামকরণ করা হয়। বর্গাকৃতির বিবিচিনি শাহী মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ৩৩ ফুট এবং দেয়াল ৬ ফুট চওড়া। মোঘল স্থাপত্যরীতিতে নির্মিত মসজিদটির উচ্চতা প্রায় ২৫ ফুট। ১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) পরলোকগমন করেন। বিবিচিনি শাহী মসজিদের পাশে প্রায় ১৫ হাত লম্বা ৩ টি কবর রয়েছে। এলাকাবাসীর মতে, এই কবর তিনটি মসজিদের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ নেয়ামত উল্লাহ্ (র:) এবং তাঁর দুই কন্যার। বর্তমানে বিবিচিনি শাহী মসজিদটি প্রত্নতত্ত অধিদপ্তরের তালিকাভূক্ত এবং কয়েক ধাপে মসজিদটির সংস্কার করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

বিবিচিনি শাহী মসজিদ

10 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com