বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাছা প্রেস ক্লাবের ‘জলতরঙ্গ সফর-২০২৬

গাছা প্রেস ক্লাবের ‘জলতরঙ্গ সফর-২০২৬’ অনুষ্ঠিতসংবাদের ব্যস্ততা পেরিয়ে নদীর বুকে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের মিলনমেলা

গাজীপুর প্রতিনিধি |

সংবাদকর্মীদের পেশাগত ব্যস্ততা ও কর্মচাপের মাঝেও পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে গাছা প্রেস ক্লাবের দিনব্যাপী বার্ষিক নৌভ্রমণ ‘জলতরঙ্গ সফর-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় গাজীপুরের গাছা এলাকার ধীতপুর ঘাট থেকে সুসজ্জিত একটি নৌযানে এই নৌভ্রমণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। “সংবাদের ব্যস্ততা ঠেলে, চলো মেতে উঠি নদীর কলতানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাছা প্রেস ক্লাবের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে সফরে অংশ নেন।

“শিক্ষা, প্রযুক্তি ও ঐক্য”—এই বার্তা ধারণ করে আয়োজিত সফরে নৌযানটি ধীতপুর ঘাট থেকে নদীপথে গাজীপুরের বিভিন্ন নদী ও বিলাঞ্চল প্রদক্ষিণ করে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী ভ্রমণের পাশাপাশি ছিল প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ, মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

নদীর নির্মল পরিবেশ, শীতল বাতাস এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে প্রেস ক্লাব পরিবারের সদস্যরা আনন্দঘন পরিবেশে একটি স্মরণীয় দিন অতিবাহিত করেন।

অনুষ্ঠানের সমাপনীতে গাছা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল ও চাপপূর্ণ পেশা। সেই কর্মব্যস্ততার মাঝেও সাংবাদিকদের শারীরিক ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করতেই এ ধরনের নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

তারা জানান, ভবিষ্যতেও গাছা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সম্প্রীতি এবং সাংগঠনিক ঐক্য বৃদ্ধিতে এ ধরনের শিক্ষণীয় ও আনন্দঘন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

গাছা প্রেস ক্লাবের ‘জলতরঙ্গ সফর-২০২৬

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com