অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিকতা পেশা বাঁচানোর দাবি : বিএমএসএফ 
বাংলা মাত্রা স্টাফ রিপোর্টার:
পেশাগত অনৈক্য এবং ভিন্ন পেশার মানুষের অনুপ্রবেশের কারণে সাংবাদিকতা পেশা আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, মো.আবু জাফর। অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিকতা পেশাকে বাঁচানোর দাবি জানান।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জনের বেশি সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ মামলার বিচার হয়নি। পেশার মান রক্ষা এবং সাংবাদিকদের সুরক্ষায় অবিলম্বে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের জোর দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিন হত্যার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে দ্রুত তুহিন হত্যার বিচার দাবি করেন।
বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুল ইসলাম রাজ্জাকের সভাপতিত্বে এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, “পেশার মাঝে অনৈক্যের কারণেই সাংবাদিক নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে এবং সাংবাদিক হত্যার বিচার হয় না। রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এভাবে চলতে থাকলে এই পেশা একদিন নিস্তেজ হয়ে যাবে। এখনও সময় আছে, পেশার মান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “চারিদিকে ভিন্ন পেশার মানুষেরা সাংবাদিকতায় অনুপ্রবেশ করে পেশাটিকে কলুষিত করছে, তাদেরকে রুখে দিতে হবে। দ্রুত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন—
ড. তাওহীদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি
মোস্তাক আহমেদ খান ও মো জাকির হোসেন সিকান্দার আলী, সদস্য, ট্রাস্টি বোর্ড, নির্যাতন প্রতিরোধ কমিটি,
মো. হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখা, মো. আব্দুল বারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, গাজীপুর মহানগর শাখা,
আখতারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, মো. মাজহারুল ইসলাম ও মো. শামীম হোসেন, সভাপতি ও সাধারণ সম্পাদক, ভাওয়াল প্রেসক্লাব গাজীপুর,
মো. ইব্রাহিম খন্দকার, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ
মো. গাজী মামুন, সভাপতি, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
মো. খাইরুল আলম রফিক, সম্পাদক, প্রতিদিনের কাগজ
মো. ফিরোজ মিয়া, উপদেষ্টা, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি
মো. মানিক, আহ্বায়ক, জাতীয় সাংবাদিক অধিকার সোসাইটি
মো. শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক, মহানগর প্রেসক্লাব গাজীপুর
মো. মনজুর আলম সরকার, সাধারণ সম্পাদক, বাসন মেট্রো থানা প্রেসক্লাব
হেলেনা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক, বাসন মেট্রো থানা প্রেসক্লাব
মো. আবু সালেক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর সাংবাদিক ইউনিটি
মো জাকির হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক গাছা প্রেস ক্লাব,
এছাড়াও গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সভা শেষে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।