বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

গাজীপুরে সাংবাদিক শেখ রাজীব হাসানের রুহের মাগফিরাত কামনায়

গাজীপুরে সাংবাদিক শেখ রাজীব হাসানের রুহের মাগফিরাত কামনায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল।

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে সাংবাদিক শেখ রাজীব হাসানের স্মৃতিচারণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী জয়বাংলা রোডের জয়বাংলা মার্কেট সংলগ্ন সায়েদ কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর শাহীন শিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলা মাত্রার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক জাকির হোসেন, আরো উপস্থিত ছিলেন
সেবা ডেন্টালের কর্ণধার এবং স্থানীয় বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সহ-সভাপতি রেজাউল কবির রাজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, সদস্য মাহবুবুল আলম রবিন, সরোয়ার আলম খান, সুজন, কলি ও মুক্তাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন জিয়া, নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুনাইদ ইসলাম বাত্তুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা প্রয়াত সাংবাদিক শেখ রাজীব হাসানের পেশাগত নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সাংবাদিক শেখ রাজীব হাসান তাঁর কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। তাঁর অমায়িক ব্যবহার ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে বায়তুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে মরহুম সাংবাদিক শেখ রাজীব হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

গাজীপুরে সাংবাদিক শেখ রাজীব হাসানের রুহের মাগফিরাত কামনায়

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com