বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বাংলা মাত্রা
২০ জুলাই ২০২৬

ঢাকা, ২০ জুলাই, ২০২৬
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। এক দশকের মধ্যে তিনি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

ব্রিটেনের অর্থনৈতিক স্থবিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অভিবাসন সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করছেন।

লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর, বার্নহ্যাম বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মাত্র দুই বছর আগে এক নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন স্টারমার।

রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান পাওয়ার পর, বার্নহ্যাম সোমবার ১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ দেবেন।

এর আগে স্টারমার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।

বার্নহ্যামের কার্যালয় জানিয়েছে, তিনি সরকারের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার ও জীবনযাত্রার ব্যয় সংকটে মানুষের ওপর চাপ কমানোর অগ্রাধিকার তুলে ধরবেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তার ভাষণে গুরুত্ব পাবে।

সোমবারই তার নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম ঘোষণা করা হতে পারে।

৫৬ বছর বয়সী সাবেক গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহ্যামকে লেবার পার্টির এমপিরা দলের নেতৃত্বে নিয়ে আসেন। তাদের বিশ্বাস, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন অভিবাসনবিরোধী রিফর্ম ইউকের উত্থান মোকাবিলায় তিনিই দলের সবচেয়ে কার্যকর নেতা হতে পারেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com