বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

বাংলা মাত্রা
৩০ মে ২০২৬, ২২:০৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১৬ টি স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে মানিক মিয়া এভিনিউ’র টি এন্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।

এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন, ধানমন্ডি এলাকাসহ বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বিকেলে ধানমন্ডি এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে বাসভবনের উদ্দেশ্যে রওনা হন বলে জানায় তাঁর প্রেস উইং।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রথমে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান।

সন্ধ্যায় গুলশান এভিনিউ‘র বাসভবনে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা অংশ নেন।

মিলাদে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের সদস্যরাও ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় প্রধানমন্ত্রীর বাসভবনে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যগণ, আত্মীয়-স্বজন ও নিকটজনরা অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ, এসএসএফ ও পিজিআর সদস্যরাগণ এই মিলাদে মহফিলে অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

31 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com