শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র জুমা মোবারক: সকলের দ্বারপ্রান্তে ‘বাংলা মাত্রা’ আমজনতার কথা, মানুষের অধিকারের কথা কাঠালিয়ার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকটি দোকান গোপালগঞ্জে আলো ছড়াচ্ছে ‘মডেল ছায়া শিক্ষা কেন্দ্র’  ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি  সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী  সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে
Notice :
“টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨”

বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ

  • বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎবরিশালের বাকেরগঞ্জ অঞ্চলে একটি আধুনিক শিল্প অঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল জোন) গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এম আনোয়ার হোসেন শিকদার। আজ (৭ জুলাই) ঢাকার আগারগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বেজা কার্যালয়ে (বিনিয়োগ ভবন) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে শিল্পায়নের প্রসারে এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন এম আনোয়ার হোসেন শিকদার। তারই ধারাবাহিকতায় আজ তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নীতিনির্ধারণী পর্যায়ের এই কর্মকর্তার সাথে দেখা করেন।

    সাক্ষাৎকালে এম আনোয়ার হোসেন শিকদার বাকেরগঞ্জের ভৌগোলিক গুরুত্ব এবং সেখানে শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সরকারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাকেরগঞ্জে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাগুলো খতিয়ে দেখার আশ্বাস ব্যক্ত করেন।

    উক্ত বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সফল হলে বরিশালের তথা সমগ্র দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করা যাচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed By Developed by Maznun masud

বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.facebook.com/zh.zh.333292
www.banglamatra.com